শিক্ষা মানুষের চরিত্র গঠনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি ইসলামিক মূল্যবোধে শিক্ষিত একটি প্রজন্ম গড়ে তোলাই আইডিয়াল ইসলামিক পাবলিক স্কুলের মূল লক্ষ্য।
আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কুরআনে কারীম শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে। তাজবিদসহ সঠিকভাবে কুরআন তেলাওয়াত, মৌলিক আকীদা, আহকাম ও ইসলামী আদর্শ শেখানোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের নৈতিক, আধ্যাত্মিক ও ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাতে সচেষ্ট।
আমাদের বিশ্বাস—দ্বীনী ও দুনিয়াবী শিক্ষার সমন্বয়ই একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে সুশিক্ষিত, সৎ, মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে।
আমি আশা করি, আমাদের প্রতিটি শিক্ষার্থী ইমান, আমল, শিষ্টাচার ও নৈতিকতার দিক থেকে হবে আদর্শ; জ্ঞান, কর্ম ও আচরণের মাধ্যমে সমাজে ছড়িয়ে দেবে ন্যায়, শান্তি ও আলোকিত চিন্তার বার্তা।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, এবং সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবককে উত্তম প্রতিদান দান করুন—আমিন।
— প্রিন্সিপাল
আইডিয়াল ইসলামিক পাবলিক স্কুল